1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রাবি প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুস্থ, দিনমজুর এবং ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বিকাল সাড়ে ৫টায় ক্যাম্পাসের চতুর্থ বিজ্ঞান ভবন, টুকিটাকি চত্বর এবং কাজলা গেটে এ ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, শাকিলুর রহমান সোহাগ, আহসান হাবিব, আহ্বায়ক কমিটির সদস্য শেখ নুর উদ্দিন আবীর, তাকবির আহমেদ ইমন, জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, ছাত্রদল নেতা জাকির হোসেন, একেএম মাহবুব মোর্শেদ এলিন, মোতালেব ইমন, রায়হান ইবনে তাহের, সবুজ শাহরিয়ার, শেখ রনি, রাফায়েতুল ইসলাম রাবিত, বিশাল চক্রবর্তী, রিফাত, রনিসহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীবৃন্দ।

এসময় শফিকুল ইসলাম শফিক বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বশবর্তী হয়ে ফ্যাসিস্ট হাসিনা অন্যায়ভাবে দিনের পর দিন কারারুদ্ধ করে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।বর্তমানে তিনি যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন।আমরা আশা করি তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন।আপনারা সকলে তার এবং দেশের জন্য দোয়া করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD