1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশু আছিয়ার মরদেহ তার নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে আছিয়ার স্কুল সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দ্বিতীয় জানাজার শেষে রাত সাড়ে আটটায় সোনাইকুন্ডী সম্মিলিত কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয় ।

চাঞ্চল্যকর আট বছরের শিশু আছিয়া ধর্ষণের মৃত্যুর ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে,একই সাথে আছিয়ার গ্রামের বাড়ি মাগুরা জেলা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শোকে স্তব্ধ হয়ে গেছে মানুষ।

ঢাকা থেকে নিজের জেলা মাগুরাতে ফেরার পর মাগুরা নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামের পাশে সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানা যায় অনুষ্ঠিত হয়। জানাজার প্রথম লাইনেই কাফিনের পাশে তার পিতা মো. ফেরদৌস শেখ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।

এতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম পুলিশ সুপার মিনা মাহমুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলসহ শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হাজারো এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি মাগুরা সেনা ক্যাম্পের সেনা সদস্যরা সহ হাজার হাজার লোকজন এ জানা যায় অংশগ্রহণ করে। ।

এ ব্যাপারে এলাকাবাসীর মোহাম্মদ আব্দুল খালেক জানান আমরা অনতিবিলম্বে এই ধর্ষকের ফাঁসি চাই

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD