1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু।

পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পঠিত

পত্নীতলায় দুই ইটভাটাকে অর্থদন্ড ও বন্ধ ঘোষণা

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ নওগাঁ

নওগাঁর পত্নীতলায় অবৈধ দুই ইটভাটা বন্ধ ঘোষণা করে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে মেসার্স এস. কে. ব্রিকস ও মেসার্স এমইএস কোং নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও সাকিব বিন জামান প্রত্যয়।

এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স এম ই এস কোং ও মেসার্স এস কে ব্রিকস নামক দুইটি ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । এছাড়া, মেসার্স এমইএস কোং এর নিকট থেকে ২৫ হাজার টাকা এবং মেসার্স এস কে ব্রিকস্ এর নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।

বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ বলেন পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD