1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজী, ৬ জন আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পঠিত
গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজী, ৬ জন আটক
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও শিবালয় কোস্টগার্ডের যৌথবাহিনী।
আটককৃতরা হলেন, গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার মৃত রবি দাসের ছেলে সুমন দাস (৪৪), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ফেলু শেখের ছেলে সোহাগ শেখ।
তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়।
এছাড়া অপর ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
দৌলতদিয়া নৌ -পুলিশ সূত্রে জানা গেছে , ১১ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মানিকগঞ্জের শিবালয় থানার কোস্ট গার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে।
পরে তাদেরকে দৌলতদিয়া লঞ্চঘাটে নিয়ে আসলে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই আসামীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারা দন্ডাদেশ দেন। এছাড়া অপর চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামি ও তাদের সহযোগীরা নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ফাঁড়ির বিরুদ্ধে মানব বন্ধন করার হুমকি দেয়।
এ ব‍্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আটক ৬ জনের মধ্যে চিহ্নিত ২ জনকে শাস্তি প্রদান এবং ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD