1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক চলবলার উন্নয়নে ঐক্যের ডাক: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা রবিবার হৃদয়ের ভাবনা – চলবলা ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা

রাজশাহীর বাগমারায় বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পঠিত

রাজশাহীর বাগমারায় বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

অনুমোদনবিহীন, ভেজাল ও নকল সয়াবিন তেল, ডিটারজেন্ট পাউডার, নুডলস, আটা, সুজি, মরিচ ও হলুদের গুড়া প্রস্তুতকারীর বিরুদ্ধে অভিযান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয়

কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য রাজশাহী জেলার বাগমারা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘সয়াবিন তেল, আটা, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুড়া ও হলুদের গুড়া’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় উপজেলার চিকাবাড়ী বাজারে অবস্থিত বিহেড ফুড এন্ড অয়েল মিল প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা মাত্র) জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে, দেশের নামীদামী প্রতিষ্ঠানের পণ্যের লেবেল/প্যাকেট নকল করে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ‘নুডলস, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুড়া ও হলুদের গুড়া’ মোড়কজাতকরণ ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নন্দনপুরে অবস্থিত সাফি ট্রেডার্স প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির ০৭ বস্তা (আনুমানিক চার লক্ষ পিস) অবৈধ ও নকল লেবেল/প্যাকেট জব্দপূর্বক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বাগমারা, রাজশাহী মোঃ নাহিদ হোসেন এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে

প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD