1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁয় শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাইয়ের তাণ্ডব: শ্যালক ও শ্যালোকের বউকে মারধরের অভিযোগ উটেছে।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নওগাঁয় শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাইয়ের তাণ্ডব: শ্যালক ও শ্যালোকের বউকে মারধরের অভিযোগ উটেছে।

আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধ :

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বেলঘড়িয়া গ্ৰামে  শ্বশুরের সম্পত্তি আত্মসাৎ করতে এসে উকিল জামাই নিজের নৈতিক ও পেশাগত সীমা লঙ্ঘন করে শশুরবাড়িতে তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় শ্যালক ও শ্যালোকের বউ মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত উকিল জামাই আব্দুল আজিজ (জব্বার) দীর্ঘদিন ধরে শ্বশুরের সম্পত্তির বড় একটি অংশ নিজের দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন। কয়েকবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার এই নিয়ে বিরোধ সৃষ্টি হলেও, এবার তিনি সরাসরি শ্বশুরবাড়িতে এসে সহিংসতায় জড়িয়ে পড়েন।

গতকাল বিকেলে, আব্দুল আজিজ (জব্বার) তার স্ত্রী, সন্তান ও কয়েকজন সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। তিনি প্রথমে শ্বশুরকে মানসিক চাপে ফেলতে নানা রকম আইনি হুমকি দেন। এরপর বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে তিনি রাগান্বিত হয়ে শ্যালক ও শ্যালোকের বউয়ের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি তাদের মারধর করেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন।

এ ঘটনায় শ্বশুরবাড়ির অন্য সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করতে ব্যর্থ হলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্ত উকিল জামাই দ্রুত সেখান থেকে সরে যান।

হামলায় আহত শ্যালক মোঃ তানসেন ও তার স্ত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের একজনের মাথায় আঘাত লেগেছে, অন্যজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা এস আই মোঃ আমজাদ জানান,এ বিষয়ে থানায় একটি অভিযোগ পড়েছে “আমরা বিষয়টি তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, একজন আইনজীবীর কাছ থেকে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। অনেকে মনে করছেন, শ্বশুরের সম্পত্তির লোভে পড়ে উকিল জামাই এইসব ঘটনা ঘটাচ্ছেন।

 ভুক্তভোগী তানসেন বলেন, ভাই আমি বিশয়টি  নিয়ে দীর্ঘদিন থেকে ধৈর্যের সাথে আছি কারো সাথে কোন কলোহ বিবাদে  লিপ্ত হয় নাই, একবার নয় দুই বার  নয় তিনবার ধরে আমার ঐ মাস্টার বোন  আমার স্ত্রীকে পিটিয়েছে, ভাগ্নে আমার গায়ে হাত তুলেছে  এটা মেনে নেওয়া যায়।

এ বিষয়ে উকিল সাহেবের সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জমি জমা   নিয়ে কোন সমস্যা না বৃদ্ধ শশুরকে  দেখাশোনা বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে, তার মেয়েদের সাথে। এর আলোকে আমার স্ত্রী  থানায় একটা অভিযোগ করেছে। আগামী শনিবার বিষয়টা নিয়ে বসার কথা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD