1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

নড়াইলের লোহাগড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার হবার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত পান্নু মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনানাথপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে এবং তার ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে ওই শিশু। পরে পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এসময় তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে পান্নু। পরে পান্নুর ভাবি শারমিন ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুকে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
ওই শিশুটির বাবা মুঠোফোনে বলেন, আমার ছোট শিশুটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে পান্নু মোল্যা তার ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমরা জানতে পারি। সোমবার দুপুরে আমার স্ত্রী মামলা করেছে। মেয়ের সঙ্গে যা করিছে আমরা এর বিচার চাই।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD