1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

জামিন নিতে এসে কারাগারে যুবলীগ নেতাসহ ৩ জন

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

জামিন নিতে এসে কারাগারে যুবলীগ নেতাসহ ৩ জন

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিনজন।

সোমবার (১০ মার্চ) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিন ফকির শাফিন (৪৫), তার ছোটভাই মো. কামাল ফকির (৩৮) ও একই ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মো. হবি মোল্লার ছেলে মো. সেলিম মোল্লা (৪৫)।

জানা গেছে, সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় ৬৮ নম্বর আসামি সেলিম মোল্লা, ৬৯ নম্বর আসামি শাহিন ফকির শাফিন ও ৮৪ নম্বর আসামি কামাল ফকির।

তারা তিনজনই উচ্চ আদালত থেকে আগাম জা‌মিন নিয়ে‌ছিলেন। জা‌মিনের মেয়াদ শেষ হলে রাজবাড়ী আদালতে হা‌জির হয়ে জা‌মিন আবেদন করেন। আদালত জা‌মিন না দিয়ে তিনজনকে কারাগা‌রে পা‌ঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক (২) জানান, শাহিন ফকির, কামাল ফকির ও সেলিম মোল্লা আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা রাজবাড়ী আদালতে হা‌জির হয়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD