1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৩ বেকারী মালিকে জেল হাজতে প্রেরন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৩ বেকারী মালিকে জেল হাজতে প্রেরন

মাইনুল ইসলাম রাজুআ মতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী পৌরসভার পুরাতন বাজার এলাকার ৩টি বেকারীতে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং বিষাক্ত ক্যামিকেল যুক্ত রং মিশ্রন করে বিভিন্ন ধরনের খাবার তৈরীর অভিযোগে বেকারীর ৩ মালিককে আটক করে জেল হাজতে প্রেরন করেন। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় অবস্থিত নিউ বিসমিল্লাহ, খান ফ্রেস বেকারী ও রিয়াদ বেকারীতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও ক্যামিকেলযুক্ত বিষাক্ত রং মিশ্রন করে খাবার তৈরী করে আসছে। গোপন সংবাদের ভিত্তেতে শনিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) এসএম শরিয়তুল্লাহ অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এসময় তিন বেকারীর মালিক সো. মনির হোসেন (৪০), মো. সোহেল হাওলাদার (২৭) ও মো. রেজাউল করিম (৪২) কে আটক করে। পরে তাদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন বিশুদ্ধ নিরাপদ খাদ্য অধিকার আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে তিন জনকে জেল হাজতে পাঠানো হয়।
আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ বলেন, খাদ্য দ্রব্যে ভেজাল মিশ্রনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD