1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

হবিগঞ্জে চুনারুঘাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একজন কে ৬ মাসের কারাদণ্ড প্রদান!

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

হবিগঞ্জে চুনারুঘাটে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একজন কে ৬ মাসের কারাদণ্ড প্রদান!

স্টাফ রিপোর্ট!

হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান উপজেলার মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে মান্নান।
এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এসময় উত্ত্যক্তের কথা স্বীকার করলে মান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম
বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ মাসের দণ্ডাদেশ দেওয়ার পর তাকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
এসব বিষয়ে প্রশাসন সমসময় কঠোর অবস্থানে রয়েছে। স্কুল-কলেজসহ যেসব পয়েন্টে উত্ত্যক্ত করার আশঙ্কা রয়েছে, ওইসব স্থানে প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD