1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভোলায় সাংবাদিকের ওপর ৩ হামলাকারী র‍্যাবের হাতে আটক

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

ভোলায় সাংবাদিকের ওপর ৩ হামলাকারী র‍্যাবের হাতে আটক

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারী তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-৮। ৮ মার্চ (শুক্রবার) মধ্যরাতে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন, চরনোয়াবাদ এলাকার মোঃ কালিমুল্লাহ, হাবিবউল্লাহ খোকন ও শাকিল আহমেদ। এর মধ্যে কালিমুল্লাহ ও হাবিবউল্লাহ খোকন আপন ভাই এবং ওই এলাকার মৃত ছাদেকের ছেলে। অপরজন ভোলা শহরের গাজিপুর রোডের বাসিন্দা।

এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভোলা শহরের শিশমহল হোটেলের সামনে সংবাদ সংগ্রহকালে স্থানীয় দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও ভোলা প্রকাশ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক বিজয় বাইনের ওপর অতর্কিত হামলা চালায় ২০/ ৩০ জনের একটি সন্ত্রাসী দল।

পরে বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ এবং ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হাবিবউল্লাহ খোকন ও মামলার ৩ নম্বর আসামি শাকিলকে গ্রেফতার করা হয়েছো।

পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি কালিমুল্লাহকে গ্রেফতার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD