1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি’র ৩ কর্মী আটক 

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি’র ৩ কর্মী আটক 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরে সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।শুক্রবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন,মেষ্টা ইউনিয়নের হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মোঃ ফরমান (৪২) তারা তিনজনই একই এলাকার বাসিন্দা। 

জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলো তারা।এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। 

মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন,আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য,মোঃ ফরমান ও সিরাজুল ইসলাম হচ্ছেন বিএনপি কর্মী।  

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন,চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।তারা সবাই বিএনপির সাথে জড়িত।আরো তদন্ত করে দেখছি।তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD