1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযানে নিয়মিত মামলার তিন আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযানে নিয়মিত মামলার তিন আসামি গ্রেফতার

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে থানার এসআই সেলিম মোল্যা সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

শুক্রবার এক প্রেসনোটের মাধ্যমে থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর রাশিদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিয়মিত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাইমদ্দিন মাতুব্বর পাড়ার মৃত আঃ মালেকের ছেলে আরিফুল ইসলাম শান্ত (৩৫), পৌরসভার ৪নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার লাল মিয়া সরদারের ছেলে খোকন (৩০) এবং নেত্রকোনা সদর উপজেলার স্বল্পদুগিয়া আমতলা এলাকার বাবুল আকন্দের ছেলে মোঃ সাফায়েত আকন্দ (২২)।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় দুইটি নিয়মিত মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD