1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র মাহে রমাযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) শহিদুল্লাহ কলা ভবনের সামনে ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক বেলাল হোসাইন উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, আমাদের বিভাগে গরু জবাই করে এটাই প্রথম ইফতার। ইফতার আল্লাহর এক বিশেষ নিয়ামত। হাদিসে এসেছে নবী করিম (সা.)-কে বলেন, যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে ইফতার করাল, আল্লাহ তায়ালা পরকালে তাদের তৃষ্ণা মিটিয়ে দেবেন। রোজাদারদের ইফতার করানো সকল ব্যক্তিকে আল্লাহ উত্তম প্রতিদান রান করুন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ও কলা অনুষদের সাবেক ডিন এফ এম এ এইচ তাকী, প্রফেসর এম. রুহুল আমিন, প্রফেসর এম. আসাদুজ্জামান, প্রফেসর ড. এ কে এম আব্দুল লতিফ, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. মাসুদ আলম, প্রফেসর মো. রফিকুল ইসলাম, প্রফেসর মো. শফিকুল ইসলাম, প্রফেসর মো. আব্দুল হামিদ, প্রফেসর মো. আব্দুল হান্নান, প্রফেসর এবিএম সরোয়ার আলম, প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও ইফতার মাহফিলে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় পাঁচ’শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে ২০২২ সালে সর্বশেষ ইফতারের আয়োজন করা হয়েছিল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD