
জামালপুরে বাড়ি ভাংচুর ও লুটপাটের দায়ে থানায় অভিযোগ,আটক-১
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকায় জিন্নাত রেহেনাদের দখলকৃত জমিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে।আসামীরা হলেন,ফারুক হোসেন,রাজা মিয়া,ফেরদৌস,রঞ্জু,হাবিব,খন্দকার আবু,ফাহাদ,সম্পা,বিনা,ইতি,মেডিন,নিবির।গতকাল বুধবার দুপুরে বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন জিন্নাত রেহেনা।মামলা সুত্র জানায় তাদের মাতৃসুত্রে প্রাপ্ত মুন্সিপাড়া ফুলবাড়িয়া মৌজার সাড়ে সাত শতাংশ জমি যথারিতি বিআরএস রেকর্ড ভুক্ত হয়ে জমা খারিজ সম্পন্ন করেন।পরে এই জমিতে টিন ও ইট দিয়ে সীমানা প্রাচীরসহ একটি চালা ঘর নির্মান করে জিন্নাত রেহেনারা বসবাস করছিলেন।ঘটনার দিন বুধবার বেলা সকাল ৭ টার দিকে আসামীরা দলবল নিয়ে এসে জিন্নাত রেহেনাদের টিনের প্রাচীর চালা ঘর,ঘরের খাট ও আসবাবপত্র কুপিয়ে ভাংচুর করে।এতেও তারা ক্ষান্ত না হয়ে রেহেনাদের ঘরে থাকা এক লক্ষ টাকা লুট করে নেয় ফারুক হোসেনের নেতৃত্বদল।এ ব্যাপারে খন্দকার আবু বলেন,জিন্নাত রেহেনারা আমাদের ফুফাত বোন লাগে,ওদের এই জমি ১৯৮৪ সালে বন্টন নামা করে তারা নিসত্ত্ববান হন।ওহেতুক এলাকার একটি মহল ফায়দা লুটার জন্য আমাদের নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে।ভাংচুর কালে আহত হয়েছে জিন্নাত রেহেনার বোন খালেদা আক্তার ও আজমিরা আক্তার।আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তিতাধীন রয়েছে।এ ঘটনায় খন্দকার আবুকে আটক করেছে জামালপুর থানা পুলিশ।ভুক্তভোগী জিন্নাত রেহেনা জানান, ইতিপূর্বেও বিবাদীগণ আমাদেরকে মারপিট সহ খুন জখমের হুমকি প্রদান করায় আমি নিজে বাদী হইয়া বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজি: আদালত জামালপুরে একটি মোকদ্দমা আনয়ন করি।যাহার মোঃ নং-৩৩/২০২৫,ধারা-১০৭/১১৭(সি)।বিবাদীগণ উক্ত মামলার নোটিশ প্রাপ্ত হওয়ার পর আমাদের প্রতি আরও বেশি ক্ষিপ্ত হইয়া থাকে।এই ঘটনায় আজ সকাল ৭টার সময় আমার টিনের প্রাচীর চালা ঘর,ঘরের খাট ও আসবাবপত্র কুপিয়ে ভাংচুর করে।এতেও তারা ক্ষান্ত না হয়ে ঘরে থাকা এক লক্ষ টাকা লুট করে নেয় ফারুক হোসেনের নেতৃত্বদল।জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিক জানান,ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।