1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গোয়ালন্দে শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি, ৪ জন আহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

গোয়ালন্দে শালিসের মধ্যে দুইপক্ষের মারামারি, ৪ জন আহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি নেতাদের উপস্থিতিতে জমিজমা নিয়ে শালিসের মধ্যেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়ার আলামিন সরদার (৪০) ও হবি ফকিরের (৮০) মধ্যে চলমান জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য একটি শালিসি বৈঠক বসে। শালিসে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের নেতা আবু বক্কারসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শালিসের এক পর্যায়ে প্রথম পক্ষ আল আমিনের পক্ষে অবস্থান নিয়ে ওমর সরদার নামের এক ব্যাক্তি তর্কে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়।

এতে উভয় পক্ষের ৪ জন আহত হন। আহতরা হলেন, আলামিন পক্ষের ওমর সরদার (৪০), ফারুক সরদার (৩৮) ও শুভ সরদার (২৫) এবং হবি ফকির পক্ষেের এবারত ফকির (২৩)।

আহতদের মধ্যে ওমর সরদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া শুভ সরদার ও ফারুক সরদারকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মারামারির সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মারামারির ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD