1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

জয়পুরহাটের আক্কেলপুরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে নারীসহ ৬জন আহত।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে নারীসহ ৬জন আহত।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের বামনীগ্রামে প্রতিপক্ষের হামলা ও মারপিটে নারীসহ ৬জন আহত হয়েছে। আহতদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের হাফিজার মোল্লার ছেলে মামুদুল ইসলাম (৩৬) প্রায় ১৫ বছর আগে বামনীগ্রামের খোকার মেয়ে কাজলী বেগমকে বিয়ে করে সেখানেই ঘর জামাই থাকতেন। সেখানেই কর্ম করে মামুদুল উপার্জনের টাকা দিয়ে জমি, গরু, ছাগল সহ প্রায় ১০/১২ লক্ষ টাকা আয় করেন। এই টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে আসামীরা প্রায়ই মারধর করে আসিতেছে। এই ঘটনার জের ধরে গত ৩ মার্চ সন্ধ্যায় মাহমুদুলের শশুর খোকার বাড়িতে আসামীরা একজোট হয়ে মাহমুদুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। খবর পেয়ে হাফিজার মোল্লা দুই মেয়ে, দুই নাতীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাহমুদুলকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় হাফিজারের মেয়ে দুলালীর এক ভরি একটি সোনার চেন, হাফিজারের গরু বিক্রির ১ লাখ ৪০ ছিনিয়ে নেয়। ১ ও ২ নং আসামীরা দুলালীর পড়নের কাপড় টানিয়া ছিড়িয়া বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। পরে আশে পাশের লোকজন আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD