1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

গোয়ালন্দে আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

গোয়ালন্দে আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত।

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া বদন মৃধা পাড়ার বাসিন্দা মো. জামিল শেখের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ভুক্তভোগীর দুটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্না ঘরে থাকা গ‍্যাস লাইট ফেটে আগুনের সৃষ্টি। সাথে সাথে পাশাপাশি দুটি ঘরে আগুন ছড়িয়ে পরে। বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগুণ নিভাতে ব‍্যর্থ হলে, পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টা ব‍্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে করে ওই পরিবারের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব‍্যাপারে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাব-লিডার মো. আব্দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব‍্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার বাড়িতে থাকা আসবারপত্র ও মালামাল আমরা উদ্ধার করতে পারিনি। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশে খালেক নামের একজনের গোডাউনে থাকা লক্ষ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD