1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

টাঙ্গাইল মাটিকাটা বন্ধে রাতে অভিযান, তিনজনের

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পঠিত

টাঙ্গাইল মাটিকাটা বন্ধে রাতে অভিযান, তিনজনের মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে পাহাড়ি মাটিকাটা বন্ধে রাতের আঁধারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজন মাটি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ।

শুক্রবার ( ১ মার্চ) গভীর রাত পর্যন্ত অবৈধভাবে পাহাড়ি মাটিকাটা বন্ধে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহায়তায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে পাহাড়ি মাটিকাটা বন্ধে শুক্রবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের একটি যৌথ টিম বের হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মাটি কাটা অবস্থায় ০৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত আ: রশিদ এর ছেলে আ: রাজ্জাক, আমুয়া বাইদ গ্রামের মৃত আ: মজিদ খান এর ছেলে মো: সেলিম আল মামুন, কুড়িপাড়া গ্রামের জয়েন মন্ডল এর ছেলে লাল মোহাম্মদ(৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ০১টি ট্রাককে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং ০১টি ট্রাক জব্দ করা হয়। পাহাড়ি মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের অবস্থান শূন্য সহিষ্ণুতা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD