1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

রাবিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্রসংঘের নেতৃত্বে ইসহাক-জিহাদ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত মুন্সিগঞ্জ বিক্রমপুর ছাত্র সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. ইসহাক বেপারীকে সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. জিহাদ খানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজশাহী নিউ মার্কেট এসকে ফুড ওয়ার্ল্ড রেস্টুরেন্টে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের সহকারী আধ্যাপক মো. শাহাদাত হোসেন এ নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, খালিদ মাহমুদ, আমিনুল ইসলাম, শেখ সৈকত, সিমি আক্তার জোবেদা। যুগ্ম-সাধারণ সম্পাদক, সুরাইয়া আক্তার, কোষাধ্যক্ষ- সানজিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হাসান, দপ্তর সম্পাদক, জুনায়েদ হাসান।

নবনির্বাচিত সভাপতি মো. ইসহাক বেপারী বলেন, “ঐতিহ্য ও শিকড়ের টানে অটুট থাকুক বন্ধন ” এই শ্লোগান কে ধারণ করেই হবে আমাদের এই কমিটির পথচলা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বর্ষের নবীন-প্রবীণ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD