1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

ফরিদপুরে এইডস, ইফটিজিং, বাল‍্যবিবাহ, মাদক বিষয়ে সচেতনতামূলক নাটক ‘পদ্মা পাড়ের মানুষ’ মঞ্চায়িত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ বার পঠিত

ফরিদপুরে এইডস, ইফটিজিং, বাল‍্যবিবাহ, মাদক বিষয়ে সচেতনতামূলক নাটক ‘পদ্মা পাড়ের মানুষ’ মঞ্চায়িত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ফরিদপুর সদরে এইচআইভি এইডস, বাল‍্য বিবাহ, ইফটিজিং ও ডেঙ্গু জ্বর বিষয়ে জনসচেতনতামূলক নাটক ‘পদ্মা পাড়ের মানুষ’ মঞ্চায়িত হয়েছে। নাটকের শুরুতে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন দোলনচাঁপা সঙ্গীতাঙ্গন, গোয়ালন্দ।

গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ফরিদপুর সিএন্ডবি ঘাটে সম্মিলিত নাট‍্যদল গোয়ালন্দের পরিচালনা ও পরিবেশনায় এ সচেতনতামূলক নাটক ‘পদ্মা পাড়ের মানুষ মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন সম্মিলিত নাট‍্য দলের অভিনয় শিল্পী মো. ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, আব্দুল আজিজ, প্রণব ঘোষ, সাধন কুমার সাহা, নিকবার আলী নিকু, শহিদুল ইসলাম, সাইফুর রহমান পারভেজ ও শিশু শিল্পী শাওন।

সঙ্গীত পরিবেশন করেন দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পী নুরুল হক মিলন, সিরাজ কাজী, রাজ্জাক।

দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ম‍্যানেজার মো. জুলফিকার আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ফারুক, মাঠ সংগঠক রাসেল আহম্মেদ, মেডিকেল টেকনোলজিস্ট চাঁদনি আক্তার, প‍্যারামেডিক মো. সাব্বির, রূপা মন্ডল, শামিমা আক্তার, পিয়ার এডুকেটর সাহিদা আক্তার প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজনসহ দর্শকমন্ডলী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD