1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

অটোরিক্সা ট্রলির ধাক্কায় ২ বছরের শিশুর মৃত্যু  

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পঠিত

অটোরিক্সা ট্রলির ধাক্কায় ২ বছরের শিশুর মৃত্যু  

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি :

জয়পুরহাটে রাস্তা পারাপারের সময় আলু বোঝাঁয় অটোরিক্সা ট্রলির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ইসরা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট-ধামইরহাট সড়কের খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক।

নিহত শিশু ইসরা জয়পুরহাট পৌর শহরের খনজনপুর মহল্লার কাবিউর হোসেন ও নারী পুলিশ সদস্য নাজমা মরিয়মের কণ্যা।

ওসি নুর আলম সিদ্দিক জানান, নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম তাঁর শিশু কন্যা ইসরাকে নিয়ে খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামী আলু বোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে পরে গুরুতর আহত হন শিশু ইসরাক।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক উজ্জ্বল হোসেনকে আটক করা হয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD