1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দের দৌলতদিয়ায় অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন 
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনশল্লীতে অবস্থিত অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ সংস্থার সভা কক্ষে এ সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কমটি ঘোষণা করা হয়।
পায়াকট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মজিবর রহমান খান জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন।
এসময় আরও উপস্থিত ছিলেন পায়াকট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার (শিক্ষা) শেখ রাজিব, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, দৈনিক জনকন্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
সভা শেষে সংগঠনের নিয়ম অনুযায়ী দ্বি-বার্ষিক  সম্মেলনে নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ সংস্থার ম‍্যানেজার মজিবর রহমান খান জুয়েল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: প্রান্ত দাস, পায়াকট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার (শিক্ষা) শেখ রাজিব। 
ভোট গ্রহণ শেষে সম্মেলনের প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন দ্বি-বার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণা করেন। 
ফলাফলে পুনরায় সভানেত্রী নির্বাচিত হয়েছেন মোছাঃ ফরিদা পারভীন, সহ সভানেত্রী মোছাঃ শাহনাজ বেগম, তাসলিমা বেগম, সাধারণ সম্পাদক মর্জিনা বেগম (ময়না), যুগ্ম- সাধারণ সম্পাদক মোছাঃ দেবী বেগম, কোষাধ্যক্ষ জেলি বেগম, কার্যকরী সদস্য মোছাঃ পূর্ণিমা বেগম, সেলিনা বেগম, সুফিয়া বেগম, হাসিনা খাতুন, মোছাঃ মিনু নির্বাচিত হয়েছেন। বাকীরা সবাই সাধারণ সদস‍্য। 
সম্মেলন শেষে বিজয়ী সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সম্মেলনে মোট ভোটার সংখ‍্যা ৭৭ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD