1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

নকলায় স্কুলপড়ুয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত

নকলায় স্কুলপড়ুয়া কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

আল-আমিন স্টাফ রিপোর্টাসঃ শেরপুর জেলার নকলা উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ২২ ফেব্রুয়ারি শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে আশিক মিয়া (২০) নামে এক যুবকসহ ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশিক উপজেলার টালকী ইউনিয়নের শালুয়া গ্রামের আবু সাইদের ছেলে। আর ওই কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। তার বাবা একজন দিনমজুর। এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশে ভুট্টা খেতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। ওইসময় মামলার আসামি বখাটে যুবক আশিকসহ আরও ৩/৪ জন পালিয়ে যায়।

পরে কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের অভিযোগ, সন্ধ্যায় পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বখাটে যুবকেরা কিশোরীকে তুলে নিয়ে পাশের ভুট্টাখেতে গণধর্ষণ করেছে।

এব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম জানান, ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার এবং কিশোরী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনী সহায়তা দিতে কাজ করছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD