1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দে সনাতন ধর্ম ত‍্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত
গোয়ালন্দে সনাতন ধর্ম ত‍্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সনাতন ধর্ম ত‍্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মিঠুন রায় নামে এক যুবক। তার বর্তমান নাম মুনাইম আব্দুল্লাহ।
ইসলাম ধর্মের মর্মকথা, ইসলামের তাৎপর্য ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।
ইসলামী বক্তা আমির হামজার নিকট কলেমা পড়ে মুসলমান হওয়া সংক্রান্ত তার একটি পুরোনো ভিডিও গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। বহু মানুষ তাকে দোয়া ও শুভ কামনা জানিয়েছেন।
মিঠু রায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব উজানচর মাখন রায়ের পাড়ার অজিত রায় ও রেখা রায় দম্পতির ছেলে।
এ ব‍্যাপারে রবিবার ওই এলাকায় খোঁজ নিতে গেলে তার পরিবারের কেউ এ ব‍্যাপারটি নিয়ে মুখ খুলতে রাজি হননি।
রাজবাড়ীর জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতের হলফনামা থেকে জানা যায়, মিঠুন রায় ওরফে মুনাইম আব্দুল্লাহ গত বছরের ১০ আগষ্ট শনিবার ইসলামী চিন্তাবিদ ও বক্তা আমীর হামজার নিকট পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মদ রাসুলুল্লাহ্ (সঃ) অর্থাৎ আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর নবী ও রাসূল’ মৌখিকভাবে পাঠ করে এবং আন্তরিকভাবে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেদিন থেকেই তিনি মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করে আসছেন।
এ ব‍্যাপারে মুনাইম আব্দুল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রায় ৩/৪ বছর ধরে ইসলাম ধর্মের সকল কার্যক্রম আমার ভালো লাগে। আযানের ধ্বনি, কুরআন তিলাওয়াত ও ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠানে মুগ্ধ হয়ে প্রথমে গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমামের নিকট পবিত্র কালেমা পাঠ করে পরবর্তীতে হাফেজ আবু সাঈদের সফরসঙ্গী হিসাবে ফরিদপুর শ‍্যামসুন্দরপুর এলাকার একটি ওয়াজ মাহফিলে হাজির হয়ে ইসলামী চিন্তাবিদ ও মুফতি আমীর হামজার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা, ইসলাম ধর্মের বই পুস্তকের কথা শুনে এবং ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামাদের কথা শুনে তিনি মহান আল্লাহর একত্ববাদ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শে অনুপ্রাণিত হন। এরপর তিনি সনাতন ধর্ম ত‍্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন । আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারো কোন প্ররোচনা ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি বাকি জীবন আল্লাহ ও রাসুলের পথে চলার জন‍্য সকলের দোয়া কামনা করেন।
এব‍্যাপারে উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু সাঈদ বলেন, মুনায়েম আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি।  মহান আল্লাহ যেন তাকে তার একজন মুমিন বান্দা হিসেবে কবুল করেন। সেইসাথে একজন মুসলিম ভাই হিসেবে তার জন্য যদি আমাদের দিক থেকে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা তা সর্বত্রভাবে তার জন্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD