1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

সাতকানিয়া কেওচিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে পুন:বহালের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

সাতকানিয়া কেওচিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে পুন:বহালের দাবিতে মানববন্ধন

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০ নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির প্রতিবাদ ও পুনরায় স্বপদে বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে স্থানীয় কেরানীহাটে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেনী-পেশার সহ¯্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আরফাত রহমান স্মৃতি পরিষদেও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলমগীর সাকি, যুবদল নেতা মোহাম্মদ ইয়াছিন, জামায়াতে ইসলামী নেতা মোঃ লোকমান, নারী নেত্রী আয়েশা আকতার, শাহেদা পারভিন, মোঃ ইউনুছ, সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তাগণ বলেন- পতিত ফ্যাসিস্ট আওয়ামী শাসনাামলে কেঁওচিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মহসিনের পরিবার। তিনি নিজেও মিথ্যা মামলায় কারা-নির্যাতনের শিকার হয়েছেন। ৫ আগস্টের পর খুনী হাসিনার দোসর চেয়ারম্যান ওসমান আলী পলাতক থাকায় ইউনিয়নবাসি নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এমতাবস্থায় জনদুর্ভোগ দুরীকরণে উপজেলা প্রশাসন প্যানেল চেয়ারম্যান মোঃ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে মোঃ মহসিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসেবা দিয়ে যাচ্ছিলেন।

বক্তাগণ বলেন- কিন্তু একটি কুচক্রি মহল তার প্রতি ঈর্ষানিত্ব হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়। প্রশাসনকে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে বাধ্য করে। ফলে, নাগরিক সেবা বঞ্চিত কেঁওচিয়াবাসির দুর্ভোগ চরমে।

জনদুর্ভোগ লাঘবে মোঃ মহসিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দিতে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত কেঁওচিয়াবাসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD