1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস-প্রাইভেটকারের
ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

খন্দকার সেলিম রেজা,স্টাফ রিপোর্টার

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ককের বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬৩ জন আহত হয়েছে।
২২ ই ফেব্রুয়ারি শনিবার সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা টি ঘটে।আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ককের বাসাইল এলাকায় সকালে সিলেটগামী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারের সঙ্গেও সংঘর্ষ ঘটে।এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।
ইটাখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান,আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD