1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ বার পঠিত

ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা।

রাজশাহী ব্যুরো : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা “রঙ তুলিতে একুশ” আয়োজন করে ৷ এতে অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নগরীর কুমারপাড়া উদীচী চত্বরে বিকেলে চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। এর আগে তারা সকাল ৭টায় কুমার পাড়া মোড় থেকে প্রভাতফেরি করে নগরীর ভূবন মোহন পার্ক শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক শিশু একাডেমি রাজশাহীর চারুকলা শিক্ষক সুব্রত দাস বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর আলোচনা সভা “একুশ আমার অহংকার” এ ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারির প্রেক্ষাপট ও পরবর্তীতে এর ব্যপ্তি, আকাঙ্খা আর প্রতিফলন নিয়ে বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় এসময় সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, রতন কুমার ভট্টাচার্য, সংগঠন বিষয়ক সম্পাদক সেলিনা বানু, কবি ও প্রাবন্ধিক আবু তালেব মোল্লাহ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসেদ হোসেন প্রামানিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD