1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

রাজবাড়ীতে বালি চাপায় ৩ জনের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

 

রাজবাড়ীতে বালি চাপায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ী

রাজবাড়ীতে বালির চাতালে কাজ করার সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালির চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালির চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক ইমরান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালির চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালি বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে বালির চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালি ভর্তি করা হয়। ট্রাকে বালি ভর্তি করা শেষে বালির চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক মারুফ ও ট্রাকচালক ইমরান ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালি সরানোর কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই বালির স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD