1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

ঝিনাইগাতীতে গণধোলাইয়ের পর তিন গরুচোরকে পুলিশে দিলো এলাকাবাসী

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

ঝিনাইগাতীতে গণধোলাইয়ের পর তিন গরুচোরকে পুলিশে দিলো এলাকাবাসী

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরে গণধোলাইয়ের পর তিন গরুচোরকে পুলিশে দিলো এলাকাবাসী। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকালে ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে আলম মিয়া (৩৫), আব্দুল লতিফের ছেলে গোলাম রাব্বি(১৭) এবং সাইদুল ইসলামের ছেলে শামিম মিয়া(২৪)।

স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ফাকরাবাদ এলাকার কৃষক আলী হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে ডুকে আলম মিয়া, গোলাম রাব্বি ও শামিম মিয়া নামে এই তিন গরুচোর। বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘেরাও করে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয় এক মাদ্রাসার কক্ষে বেঁধে রাখে। উল্লেখ্য, গেলো এক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি গরু চুরি গেছে।

খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতাকে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে আটক করে নিয়ে আসার আধা ঘন্টা পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় লিটনের বাড়ীর পাশ থেকে লাকড়ি দিয়ে ডেকে রাখা অবস্থায় দুই বস্তা ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রকৃতপক্ষে গরুচোর নাকি মাদক কারবারি, তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD