1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

গড়াই নদী থেকে উৎপল বিশ্বাসের গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

গড়াই নদী থেকে উৎপল বিশ্বাসের গলাকাটা মরদেহ উদ্ধার।

জেলা প্রতিনিধি রাজবাড়ী,কৃষ্ণ কুমার সরকার

স্থানীয়রা জানান, গড়াই নদীর মাঝে চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুরার মৃগীপুর থানাকে খবর দেন। পরে বালিয়াকান্দি থানার পুলিশ নৌপুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত উৎপল বিশ্বাস উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস জঙ্গল বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, উৎপল বিশ্বাসের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD