1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

ধামইরহাটে চিরকুটে নাম  লিখে বিএনপির ওয়ার্ড কৃষক দলের সভাপতি মামুনুর রশীদের বিষপানে আত্মহত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পঠিত
ধামইরহাটে চিরকুটে নাম  লিখে বিএনপির ওয়ার্ড কৃষক দলের সভাপতি মামুনুর রশীদের বিষপানে আত্মহত্যা।
রিপোর্টার ধামইরহাট (নওগাঁ)  ঃনওগাঁর ধামইরহাটে চিরকুটে বিএনপি ও কৃষক দলের নেতাদের নাম লিখে মামুনুর রশীদ (৪৫) নামের এক যুবকের বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার সান্ধায় এই তথ্য নিশ্চিত করেছেন নিহতের স্ত্রী খাতিজা বেগম। পরিবারে স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অকাল মৃত্যুতে এলাকায় বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে  নেমেছে শোকের ছায়া।
মামুন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভাতকুন্ডু এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে। তিনি জাহানপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি ছিলেন।
চিরকুটে মামুন জানান, আমাইতাড়া বাজার কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী ও বিএনপি সমর্থক হানজালার নির্দেশে এবং শামীম ভাইয়ের কথামতো উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আরমান হোসেন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বাবুল ভাইকে বিভিন্ন সময় ১০ ও ২০ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা দিয়েছি। টাকা নিয়েও কাজ না হওয়ার কারণে আমার মৃত্যুর জন্য তারা দায়ী।
খাতিজা স্বামীর মৃত্যুর বিচার চেয়ে বলেন, গত ১৭ তারিখ সোমবার রাত সাড়ে ১১ টার সময় বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে (খিরা) ফসলের মাঠে স্বামীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর গুরুতর অসুস্থ অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়পুরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন মামুনকে।
এরপর শরীরের অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান মামুন বিষ পান করায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হলে  বুধবার বেলা ১১ টার সময় পারিবারিক কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহতের ছেলে আবু তাহের ও স্থানীয়রা বলেন, বরেন্দ্রের ডিপ টিউবয়েলের নিয়োগের কথা বলে কে বা কারা ৭০ হাজার টাকা নিয়েছে। গত ১২ তারিখ বরেন্দ্রের নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ার কারণে মনখারাপ ছিল মামুনের। সম্ভবত এ কারণেই তিনি বিষ পান করে থাকতে পারেন। এ বিষয়ে একটি চিরকুট লিখে গেছেন তিনি। চিরকুটের সূত্র ধরে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
চিরকুটে অভিযুক্ত হানজালা মুঠোফোনে বলেন, ডিপটিওবয়েলের বিষয়ে আমি কারও কাছ থেকে কোন প্রকার টাকা-পয়সা নেইনি। কাউকে বলিওনি যে ডিপের বিষয়ে টাকা পয়সা লাগবে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি বগুড়া মেডিকেলে মৃত্যুবরণ করেছেন। আমরা তাদেরকে বগুড়াতে পোস্টমর্টেম করতে বলেছি। এ বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD