1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

ফ্যাসিস্ট সরকার জনগণকে নির্বাচন থেকে দূরে রেখেছিল: হাবিব উন নবী খান সোহেল

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

ফ্যাসিস্ট সরকার জনগণকে নির্বাচন থেকে দূরে রেখেছিল -যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল

তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল, তার পরিণতি সবই জানেন। হাসিনাকেও লেজ গুটিয়ে পালাতে হয়েছে।ফ্যাসিস্ট সরকার জনগণকে নির্বাচন থেকে দূরে রেখেছিল।আমরা একটি সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছিলাম,আমাদের কথা মানলে তার এ পরিণতি হতো না।যারা মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে,তাদের কোনো ভোট এদেশে হবে না।’দেশের মানুষ স্বস্থিতে থাকুক এমন কামনা করেছেন দেশরত্ন আমার আপনার নেতা তারেক জিয়া।বুধবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ময়দানে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন,প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।উদ্বোধন করেন,জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী ও সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরিদুল কবীর তালুকদার শামীম।উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু,
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর হক খান দুলাল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুবেল প্রমুখ।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।৬ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে আজিম উদ্দিন আহমেদকে উপজেলা বিএনপির সভাপতি ও ফরিদুল কবীর তালুকদার শামীমকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD