1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফিজিক্যাল-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আরবি বিভাগের শিক্ষার্থী ফয়সাল কবিরকে সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মোছা. লতা আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. মিজানুর রহমান কিরণ এবং ইয়ুথনেট এর ম্যানেজার মনির হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সুমন চন্দ্র ও মো. আলফাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ টিগ্গা, অর্থ সম্পাদক মো. আজহার, সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা নওশিন, দপ্তর সম্পাদক শাহীন আলম, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সম্পাদক লিটন আলি, ছাত্র কল্যাণ সম্পাদক আতিয়া ফেরদৌস, সক্ষমতা উন্নয়ন সম্পাদক তাওহিদুল ইসলাম, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পাদক
বৃষ্টি মৈত্র, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক
খালেদ হাসান, তথ্যপ্রযুক্তি সম্পাদক ফজলে রাব্বী পরশ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মনিরা আক্তার সুমা।

এছাড়াও গবেষণা ও উন্নয়ন সম্পাদক সাহিব বিল্লাহ, অ্যাক্সেসিবিলিটি বিষয়ক সম্পাদক জুবায়ের আহসান, নারী ক্ষমতায়ন সম্পাদক মাসুমা আক্তার মুমু, ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ, কমিউনিকেশন সম্পাদক কানিজ ফাতিমা বিন্তি এবং প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক আরমান হোসেন।

পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD