1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পিকনিকের খাবার খেয়ে শিক্ষার্থীসহ অসুস্থ অর্ধশত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পঠিত

পিকনিকের খাবার খেয়ে শিক্ষার্থীসহ অসুস্থ অর্ধশত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে পিকনিকের খাবার খেয়ে এক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় অর্ধশত মানুষ অসুস্থ হয়েছেন।

সোমবার দুপুর থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ৪৫ জন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা বলছেন, ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়েছেন।

জানা গেছে, জেলার চারঘাট উপজেলা সদরের থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয় থেকে গত রোববার শিক্ষার্থী ও অভিভাবকসহ ১৮০ জন গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে পিকনিকে যান। এর মধ্যে ৪৭ জন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। বাকিরা অভিভাবক এবং তাদের আত্মীয়।

পিকনিকের জন্য বিদ্যালয়েই খাবার রান্না পর তা প্যাকেট করে আনা হয়। সাফিনা পার্কে পৌঁছানোর পর দুপুর ২টার দিকে সে খাবার পরিবেশন করা হয়। এরপর সন্ধ্যায় পিকনিক থেকে বাড়ি ফেরার পর থেকে অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়।

সোমবার দুপুর থেকে আরও বেশি অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শুরু হয়। এভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪৫ রোগী ভর্তি হয়েছেন। তবে যাদের শারিরিক অবস্থা কিছুটা ভালো তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রূপালী খাতুন বলেন, ‘পিকনিকের খাবার খাওয়ার পর রাত থেকেই দুই মেয়ের ডায়রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে অবস্থা আরও বেশি খারাপ। এখন দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। স্যালাইন চলছে, তবে ভীষণ দুশ্চিন্তায় আছি।’

থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াজ বলেন, ‘খাবার রান্না করে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। কিন্তু কি কারণে ফুড পয়জনিং হয়েছে বুঝতে পারছি না। আমার মেয়েও হাসপাতালে ভর্তি রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD