1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল

পোরশায় মাদ্রাসার মুহতামিমকে লাঞ্ছিত করার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

পোরশায় মাদ্রাসার মুহতামিমকে লাঞ্ছিত করার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গাংগুরিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মহতামিন কে অকথ্য ভাষায় গালাগালি করে লাঞ্ছিত করার দায়ে কমিটির সভাপতি বহিষ্কারের দাবি গ্রামবাসীর।
গত কয়েকদিন আগে সভা আহ্বানের উদ্দেশ্যে নোটিশ বহিতে স্বাক্ষর করাকে কেন্দ্র গাংগুরিয়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সেক্রেটারি তোজাম্মেল হক মহতামিম মাওলানা শাহিন আলম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাদ্রাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন । এবং তিনি চলে যান পরে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও অনেক ছাত্ররাচলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে গ্রামবাসী কমিটি থেকে সভাপতিকে বহিষ্কার অথবা নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে গ্রামের মাইকে ঘোষণা দেন।
সে অনুযায়ী গতকাল মাদ্রাসার মাঠে এ নিয়ে উত্তেজিত গ্রামবাসী আলোচনায় বসেন। সভায় সভাপতি তোজাম্মেল হক উপস্থিত না থাকলেও তার পক্ষের কিছু লোক ছিল ।
গ্রামবাসী আব্দুর রশিদ বলেন, হয় কমিটি থেকে সভাপতি বহিষ্কার করতে হবে অন্যথায় নতুন কমিটি গঠন করতে হবে। শিক্ষক গুরু সমতুল্য তার হাতে আমাদের সন্তান আদর্শবান মানুষ হিসাবে গড়ে ওঠে। শরীয়তের জ্ঞান অর্জন করে কোরআন হাদিস শিক্ষা লাভ করে। তারা বড় আলেম হয়। শিক্ষককে লাঞ্চিত করা আমাদের উচিত নয় কারণ যেখানে জ্ঞানের মর্যাদা দেওয়া হয় না সেখানে জ্ঞানী জন্ম নেয় না। এই অপমান আমরা গ্রামবাসী মেনে নেব না।
আরো একজন বলেন অতি শীঘ্রই আবার মিটিং দিয়ে কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করতে হবে। তারা আওয়ামী লীগের দোসর। তাদেরকে এই মাদ্রাসার কমিটিতে রাখা যাবে না।
পূর্বেও সভাপতির বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের এরকম লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD