1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরে বিভিন্ন স্থানে বোমা হামলা ও নরাজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু

বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী- কাজী মনিরুজ্জামান

  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী- কাজী মনিরুজ্জামান

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বিএনপি নৈরাজ্যে নয়, উন্নয়নে বিশ্বাসী। দেশ ও জনগণের সার্বিক উন্নয়ন করতে হবে। তাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আওয়ামী দু:শাসন আর শেখ হাসিনার অত্যাচারে বাংলার মানুষ গত ১৬বছর সুষ্ঠুভাবে স্বাধীনতা ভোগ করতে পারেনি। তাদের কাছে সাধারণ মানুষ গুম, খুন, নির্যাতন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে।
রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ৮ফেব্রুয়ারি শনিবার রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, দক্ষিণ রূপসীর শিক্ষানুরাগী মিসেস সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, ছাত্রদলেল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহফুজ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি ডা: শাহিন মিয়া, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আব্দুল আহাদ, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD