1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
SHEAKH MD ZAKARIA: সৃজনশীলতা, জ্ঞান ও ইতিবাচক চিন্তার এক সমন্বিত পরিচয় গাইবান্ধায় মন্ত্র পড়ে যুবকের গোপনাঙ্গ ছোট করার অভিযোগ, তান্ত্রিক অবরুদ্ধ নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫ বাঁশের সাঁকোই এখন ভরসা: দীঘিনালায় পাকুজাছড়া খালের ওপর দুর্ভোগ লাঘবে আনসার-ভিডিপির উদ্যোগ ঢাকায় পিটার হাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগমন ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে আহত সেলিমের মৃত্যু, ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের অবসান দীঘিনালা জোনের উদ্যোগে বব্রমহন কারবারি পাড়ায় ৫০০ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান শ্রমিক অসন্তোষে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের গণমিছিল।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে ছাত্রশিবিরের গণমিছিল।

রাজশাহী ব্যুরো ঃ পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়।

রাজশাহী মহানগর ছাত্রশিবির এই গণমিছিল বের করে। মিছিলটি নগরের সোনাদীঘি মোড় ঘুরে এসে একই স্থানে গিয়ে পথসভা করে। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। বিরোধীমতকে দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকে ছিল লুটপাটের জন্য। এই দেশে তাদের বিচার হতে হবে। বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন- শিবিরের রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD