1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবিতে সরস্বতী পূজার ব্যানার ছেঁড়ায় ছাত্রদলের নিন্দা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পঠিত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার ব্যানার ছেঁড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে লাগানো ব্যানার কতিপয় উগ্রবাদী, দুষ্কৃতিকারীদের দ্বারা ছিঁড়ে ফেলা হয়েছে যা বিভাগের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে কোনো প্রকার ধর্মীয় অবমাননা কোনো ক্রমেই মেনে নেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “উগ্রবাদী গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত তাদের যেকোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করা হবে এবং নিজ নিজ ধর্ম পালনে সকল সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। যারা এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে”।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD