1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪(চার) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে ০৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ হতে ০৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষার দিনসমূহে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও নওহাটা সরকারি ডিগ্রী কলেজ।

আজ ২৬ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD