
সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম। আলোচনা সভায় সকলে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানব পাচার, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ, দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দায়িত্বরত সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কান্তি পাল, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো. আজিজুল হকসহ, উপজেলার অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।