1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

কৃতি ফিরোজীর চিকিৎসার জন্য আর্থিক অনুদানের সু – ব্যবস্থা করে কৃতিত্ব গড়লেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৮৫ বার পঠিত

কৃতি ফিরোজীর চিকিৎসার জন্য আর্থিক অনুদানের সু – ব্যবস্থা করে কৃতিত্ব গড়লেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম।

সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারে অধর চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের ছোট ছেলে কৃতি ফিরোজীর ব্রেন ক্যান্সার।
ডাক্তার বলেছেন, তার চিকিৎসার জন্য প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। কৃতির পরিবারের পক্ষে এত টাকা খরচ করা কষ্টকর।
এমতবস্থায় ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম তাদের বিপদে পাশে দাড়িয়েছেন এবং অর্থ সংগ্রহে সবার কাছে আর্থিক অনুদানের জন্য আকুল আবেদন জানিয়ে একটি ভিডিও Human Razibul অনলাইন পেজে প্রচার করেছেন।
পরবর্তিতে শিল্পি ইমন ইসলাম উদ্যোগ নিয়ে কয়েকজন শিল্পিদের সাথে পরামর্শ করে চ্যারিটি কনসার্টের আয়োজন করেছেন।
৭ জানুয়ারী তারাপুর মাঠে চ্যারিটি কনসার্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা অনুদান সংগ্রহ হয়েছে। কিন্তু অনুদান সংগ্রহের এই টাকা হাসপাতালের মাত্র দুই দিনের খরচ।
পরবর্তিতে আরো অনুদান সংগ্রহের জন্য আয়োজক কমিটির ইমন ইসলাম, মোঃ রাজিবুল ইসলাম, সোহেল আনাম, নিলয়, কেনেডী, শেখর লিটন, রনি আহম্মেদ সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম এর সাথে দেখা করেন এবং কৃতি ফিরোজীর চিকিৎসার বিষয়টি বলেন।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ খোরশেদ আলম সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তিনি নিজেই উদ্যোগ নিয়ে ২য় বারের মত চ্যারিটি কনসার্টের আয়োজন করেন।
১৮ জানুয়ারি শনিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সাভার ছায়াবীথি শহীদ মজনু একাডেমীর মাঠে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে দুই বারের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ বদিউজ্জামান বদির ও মোঃ গোলাম মোস্তফা।
চ্যরিটি কনসার্ট আয়োজন থেকে মোঃ খোরশেদ আলম এর প্রচেষ্টায় সবার সহযোগিতায় প্রায় ১২ লক্ষ টাকা অনুদান সংগ্রহ করে আয়োজক কমিটির উপস্থিতিতে মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের স্ত্রী, বড় ছেলে মিতু ফিরোজীর হাতে বুঝিয়ে দিয়েছেন।
মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের বড় ছেরে মিতু ফিরোজী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মোঃ খোরশেদুজ্জামান ফিরোজী স্যারের স্ত্রী কৃর্তির মা আবেগ আপ্লুত হয়ে বলেন, রাজনীতিবিদরা যে এতটা মানবিক হয় বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম আমাদের পাশে দাঁড়িয়ে তা প্রমাণ করে দিলেন। ম্যাম আরো বলেন সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু অতীতে স্যার যখন জীবিত ছিলেন আমাদের পরিবারের পাশে যেমনি দাঁড়িয়েছেন এবারো তেমনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমার দেখা অত্যন্ত বিনয়ী, ভদ্র ও মানবিক মনের মানুষ।
পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন আমার ডাকে সাড়া দিয়ে যারা মানবিক ভাবে কৃতির সুচিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। আমরা প্রমান করে দিব আমরা সাভারের মানুষ মানবিক কাজে সবার সেরা। কৃতির সুচিকিৎসা দিয়ে আমরা কৃতিকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD