1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে গভীর রাতে পুলিশের অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) সাংবাদিক অমিত হাসানের বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪ নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৫ বার পঠিত

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

আল আমিন স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের রোভার স্কাউট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সাধারণ শিক্ষার্থীরা। স্টল গুলোতে তুলে ধরা হয়েছে- হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

এই উৎসব মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। এছাড়া এ মেলা তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই তরুণ শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী। নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই মেলা তারুণ্যদের উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD