1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে রাজবাড়ী ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২২ বার পঠিত
শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে রাজবাড়ী ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা
সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছ “ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ী”।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে ব্রাদার্স অটোমোবাইলস রাজবাড়ী ও এসিআই মটরস্ ইয়ামাহার সহযোগিতায় জেলা শহরের রেলস্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ির বাইকার সদস্যরা শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার, ফরিদপুর জোনের টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম, ফরিদপুর জোনের সার্ভিস ইঞ্জিনিয়ার নাহিদ ইবন হোসাইন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর এডমিন সৌরভ শিকদার বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা শুধু ভ্রমন, আড্ডার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। তিনি আরও বলেন, শতাধিক শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ছড়াতে পেরেছি এজন্য ভালো লাগতেছে। ভবিষ্যতে আমাদের সংগঠনের পক্ষ হতে এমন কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইতিমধ্যে এসিআই মটরস ও ইয়ামাহা এর উদ্যোগে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ানোর লক্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD