1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ও দর্শনা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত ও আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা

রাজশাহীতে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পঠিত

রাজশাহীতে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে ৪০০জন শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, আমরা পুলিশের পাশাপাশি পুনাকের পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। আমাদের সাধ্য ও চেষ্টার সবটুকু দিয়ে মানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, আমরা পুনাকের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের প্রত্যেকের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করবে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সহায়তা করবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পুনাকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের  সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ও রাজশাহীস্থ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং পুনাক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

পুনাকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতা করেছে আরএমপি পুনাক।

অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে পুনাক তাদের সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD