1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় ডোপ টেস্টে গাঁজা ও ইয়াবা সেবনের প্রমাণ, যুবকের ৩ মাসের কারাদণ্ড গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকা করে অনুদান! ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখাচ্ছে জিইউকে ও গিভডিরেক্টলি পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৮৩৩ বার পঠিত

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে রোগীর মৃত্যু

জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনে দুইজন রুগী মারা যায়৷জানা যায় বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

যারা ভুল ইনজেকশনে মারা যান তারা হলেন: মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)।

পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পর সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওই দুই রোগীকে ওটিতে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া পুশ করেন। ইকজেকশন পুশ কর আধাঘণ্টা পরই ওই ওয়ার্ডে দুইজন জ্ঞান হারিয়ে ফেলেন,কিছুক্ষন পর তারা মারা যান।

প্রাথমিকভাবে ওই রোগীদের ভুল ইনজেকশন পুশ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

এই ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ ও আহাজারি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠেছে এলাকা। এই বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে কথা বললে হেলিস রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে সাময়িকভাবে  প্রত্যাহার করা হয়েছে। এই অনাকাঙ্গিত  ঘটনা তদন্তে সাপেক্ষে  ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD