1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

এবার নওগাঁর গুজিশহরের ঐতিহ্যের পৌষ সংক্রান্তী প্রেম গোসাই মেলার ১ কোটি ২ লক্ষ টাকায় ডাক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পঠিত

এবার নওগাঁর গুজিশহরের ঐতিহ্যের পৌষ সংক্রান্তী প্রেম গোসাই মেলার ১ কোটি ২ লক্ষ টাকায় ডাক

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
প্রায় ৫শ বছরের পুরানো ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর পৌষ সংক্রান্তী প্রেম গোসাই মেলার ১ কোটি ২ লক্ষ টাকায় ডাক হয়েছে। এই পৌষ সংক্রান্তী প্রেম গোসাই মেলা ডাক নিয়েছে নিয়ামতপুর উপজেলার বাবু নামে এক যুবক। এই মেলা বসে বাংলার প্রতিবছরে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষের ৩০ তারিখে মেলা শুরু হয়ে চলে মাসব্যাপী। এই মেলাটির উৎপত্তি কবে নাগাদ তা নিয়ে নানা ব্যক্তির নানা মত থাকলেও বংশ পরম্পরায় ও লোকমুখে শুনে আসা সন্ন্যাসীদের আগমন ও তাদের কর্মকাণ্ড থেকেই এ মেলার উৎপত্তি। যা এখন পর্যন্ত চলমান রয়েছে। স্হানীয় প্রবীন ব্যক্তিদের কাছে থেকে জানা গেছে, এ মেলা ঘিরে পুরো উপজেলাসহ বিভিন্ন জেলা উপজেলার মানুষ আসে মেলা দেখতে। এই মেলায় কাঠের তৈরি আসবাবপত্র, শীতের পোশাক, মেয়েদের কসমেটিকস সামগ্রী, জুতা-সেন্ডেলের দোকানসহ বাচ্চাদের আনন্দের বিভিন্ন পণ্য থাকে এ মেলায়। আর চিত্র বিনোদনের জন্য এ মেলায় রয়েছে “গ্রামীণ যাত্রাপালা ” ও সার্কাস। মেলা দেখে মেলায় তৈরি বিক্ষাত ৩/৪ কেজি ওজনের বিশাল আকৃতির মিষ্টিসহ বাহারি রকমের মিষ্টি ও বিখ্যাত লুচি-বুন্দিয়া পাওয়া যায় এই মেলায়। গুজিশহর গ্রামের প্রবীণ ব্যক্তি রফিকুল ইসলাম (৭০) বলেন, এ মেলা জন্মের পর থেকে দেখে আসছি। বংশপরম্পরায় এ মেলা চলে আসছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে। মেলা চলাকালীন আমাদের এলাকায় আত্মীয় স্বজন আসার হিড়িক পড়ে যায়। প্রয়োজনীয় সকল সরঞ্জাম মেলা থেকে কেনা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD