1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

পোরশায় মাদকের রমরমা ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রী।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

পোরশায় মাদকের রমরমা ব্যবসায় জড়িত স্বামী-স্ত্রী!

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ২২০ গ্রাম গাঁজা ও ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শাহীন রেজার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধার আগে উপজেলার ঘাটনগর কাচারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদকসহ তাদের আটক করে। আটকৃতরা হলেন কাচারিপাড়া গ্রামের মৃত রবি মালাকারের ছেলে রমেশ মালাকার (৫০) এবং তার স্ত্রী দিপালী রানী (৪৫)। থানা অফিসার ইনচার্জ আরও জানান, মাদক ব্যবসায়ী রমেশ ও দিপালী রানী স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যের উপর একাধিক মামলা রয়েছে। এবং শুক্রবার সকালে দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD