1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত বোদায় ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৮ মুরাদনগরের ছালিয়াকান্দি বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগ, ব্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও তিতাসে চেয়ারম্যান প্রার্থীদের দ্বন্দ্বে পণ্ড সংবর্ধনা, দল থেকে বহিষ্কার এমদাদ হোসেন আখন্দ সুনামগঞ্জ সিমান্তে মানব পাচারকারী সহ ৭ জন আটক।

গোয়ালন্দে গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত
গোয়ালন্দে গভীর রাতে ছিন্নমূল মানুষের পাশে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
হাড় কাঁপানো শীতে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে ছিন্নমূল মানুষেররা আছে বেশি বিপদে। শীতে দুর্বল হয়ে পড়েছেন গ্রামঞ্চলের লোকজন। কিন্তু সবকিছু উপেক্ষা করে রাতের অন্ধকারে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন স্বেচ্ছাসেবী সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন। গত দিনদিন ধরে প্রায় ৩শত কম্বল বিতরণ করেছে ফাউন্ডেশনটি।
সাধারণ মানুষের কষ্ট লাঘবে গত তিনদিন ধরে প্রতি রাতে উপজেলার চার ইউনিয়ন, পৌরসভা, রেলস্টেশন, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে খুঁজে খুঁজে রিক্সা চালক, ছিন্নমূল মানুষ ও  অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি ও তার সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, সাজেন হোসেন সাচ্ছু, সজিব শাহরিয়ার, ইব্রাহীম মাহমুদ, জামিল হোসেন, ইলিয়াস হোসেন, আসাদুল মিতাম, মিজানুর রহমান পার্থ, মুসাব্বির মৃধা প্রমুখ।
এসময় মোহাম্মদ হোসাইন বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাতের বেলায় আমার সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপজেলার বিভিন্ন অলিগলিতে ঘুরে  ঘুরে শীত নিবারনে কম্বল দিয়েছে। শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তবে দরিদ্র জনগণকে শীতের কষ্ট ভোগ করতে হতো না।
উল্লেখ্য, গত রবিবার (২৯ ডিসেম্বর) হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া এলাকায় মসজিদে কোরআন পড়া দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দেয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD