1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের রোষানলে পুলিশ। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুলে শিক্ষার্থীদের রোষানলে পুলিশ।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীতে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে ড. গোলাম মওলাকে পুনরায় তার কক্ষে বসিয়ে দিয়েছেন কলেজটির একাংশের শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টায় এই ঘটনার আগে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের কাছে অধ্যক্ষের রুমের চাবি চাইলে তিনি জানান, কলেজ কমিটির সভাপতি আরিএমপির কমিশনারের অনুমতি ছাড়া তিনি চাবি দিতে পারবেব না। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের তালা ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করার চেষ্টা করে। কয়েকজনকে ধরে পুলিশের গাড়িতে তুললে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পুলিশের সঙ্গে শিক্ষাথীদের ধস্তাধস্তি হয়। এ সময় শিক্ষার্থীদের রোষানালে পড়ে পুলিশ। মেইন গেট বন্ধ করে দিয়ে বাঁশ নিয়ে পুলিশের দিকে তেড়ে যান শিক্ষার্থীরা।

গত ৫ আগস্টের পর শিক্ষার্থী ও শিক্ষকদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ ড. গোলাম মওলাকে অপসারণের নির্দেশ দেন আরএমপির তৎকালীন পুলিশ কমিশনার। এই ঘটনার আদালতের আশ্রয় নেন অধ্যক্ষ গোলাম মওলা। গত ১৫ ডিসেম্বর তার পক্ষে রায় ঘোষণা করে আদালত। সোমবার সকালে তিনি আদালতের সেই রায়ের কপি নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ হিসেবে যোগদান করতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD